বিশ্বে ইতিবাচক দিক দিয়ে বাংলাদেশের যে পরিচিতি তার বড় একটি অংশ এসেছে খেলাধুলার মাধ্যমে। ক্রিকেট, ফুটবল, হকি, ভলিবল, আর্চারী খেলার মধ্যে দিয়ে যথেষ্ট সুনাম বয়ে এনেছে এদেশের খেলোয়াড়রা। বিশেষ করে বর্তমানে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ দল সেরা আটের একটি দল। মোহাম্মদ আশরাফুল থেকে শুরু করে সাকিব আল হাসান, মুস্তাফিজ কিংবা নাহিদ রানারা বিশ্বে বাংলাদেশের নাম উজ্জল করে চলেছে।

অন্যদিকে বাংলাদেশের মানুষ ভিষণ খেলা প্রিয় এবং আবেগী। ক্রিকেট বা ফুটবল যায় হোক না কেন এদেশের মানুষ খেলা এবং খেলোয়াড়দের মন থেকে ভালবাসে। পাগলামী করে খেলা নিয়ে। বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর ২৩ তম আসর। এই খেলা নিয়ে ইতিমধ্যে দেশে শুরু হয়ে গেছে ফুটবল উম্মাদনা। বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকলেও সমর্থনের জন্য বাংলাদেশ সেরা। 

 ব্রাজিল নাকি আর্জেন্টিনা কে সেরা তা নিয়ে চলছে একপ্রকার যুদ্ধ। তবে এদেশের ফুটবল দল খানিকটা পিছিয়ে থাকলেও  বিজ্ঞানভিত্তিক ক্রীড়াচর্চার মাধ্যমে একদিন বাংলাদেশও পারবে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে। সেজন্যই দরকার স্পোর্টস সাইন্স ইউনিভার্সিটি।  

দেশে ক্রীড়া জনপ্রিয়তায় শীর্ষে থাকলেও একাডেমিক দিক দিয়ে বিশেষত কোচিং এবং গবেষণায় তেমন উন্নতি করতে পারেনি বাংলাদেশ। দেশে শতাধিক বিশ্ববিদ্যালয় থাকলেও নেই কোন ক্রীড়াবিজ্ঞান বা স্পোর্টস সাইন্স বিশ্ববিদ্যালয়। দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি যেখান থেকেই সবচেয়ে বেশি খেলোয়াড় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। সেই বিকেএসপির কোচিংও বিদেশ ডিগ্রির ওপর নির্ভরশীল।

এছাড়া স্পোর্টস সাইন্সেও খুব সারা জাগাতে পারেনি। এমতাবস্থায় দেশে বর্তমানে একটি বিশেষায়িত স্পোর্টস সাইন্স ইউনিভার্টিসি প্রতিষ্ঠা সময়ের দাবী। এতে করে দেশের উন্নত ক্রীড়া শিক্ষার দ্বার উন্মোচন হবে। বিদেশের ওপর নির্ভরশীলতা কমবে। দেশী খেলোয়াড়রা কোচিং পেশায় ভালো করবে।

আধুনিক খেলাধুলা শুধুমাত্র মাঠের অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বর্তমানে এর সাথে বিজ্ঞান অতপ্রতভাবে জরিত। মনোবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, স্পোর্টস বায়োমেকানিক্স, ইনজুরি ম্যানেজমেন্ট ও ডাটা অ্যানালাইসিস ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় এখন খেলাধুলার অপরিহার্য অংশ। 

ফলে খেলাধুলা বা স্পোর্টস সাইন্স বিষয়টি এখন খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে স্পোর্টস সাইন্স ইউনিভার্সিটি গবেষণা ও ক্রীড়াবিজ্ঞানের বিরাট কর্মক্ষেত্র সৃষ্টির ক্ষেত্রে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। যা ভবিষ্যতে বিশাল কর্মসংস্থান সৃষ্টি ও বেকার সমস্যা সমাধানে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। সুতরাং এখনই উত্তম সময় দেশে স্পোর্টস সাইন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার। 

সম্প্রতি স্পোর্টস সাইন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠার যৌক্তিকতা নিয়ে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে একটি গুরুত্বপূর্ণ সেমিনার ও সরকারি পর্যায়ে আলোচনা হয়েছে। দেশের খেলাধুলাকে আরও সমৃদ্ধ এবং বেকার সমস্যা দূর করণেও এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বিরাট ভূমিকা রাখবে বলে সেমিনারে আলোচিত হয়। 

পাশাপাশি বিশ্ববিদ্যালয়টি রাজশাহীতে কেন স্থাপন করা হবে সে বিষয়েরও যৌক্তিকতা নিয়ে আলোচনা হয়। সেমিনারটি শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজ, রাজশাহীর অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লবের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বর্তমান সরকারের মাননীয় ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সাংসদ জনাব মিজানুর রহমান মিনু (এমপি), রাজশাহী ৩ আসনের মাননীয় সংসদ সদস্য শফিকুল হক মিলন। 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এম, রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী, রাজশাহী জেলা পরিষদের জেলা প্রশাসকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগতবর্গ।  

ষেখানে বক্তারা উল্লেখ করেন রাজশাহীতে স্পোর্টস ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হলে এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান হবে না বরং দেশের ক্রীড়া, গবেষণা, অর্থনীতি ও জাতীয় খেলাধুলার উন্নয়নের একটি বড় কেন্দ্র হয়ে উঠতে পারে।

এছাড়া শহরের প্রাণকেন্দ্রে ভূমি অধিগ্রহণ কিংবা সরকারি খাস জমি উভয়েরই সহজলভ্যতা আছে বিভাগীয় শহরটিতে। এছাড়া যোগাযোগ ব্যবস্থা, শিক্ষার্থীবান্ধব পরিবেশ ইত্যাদি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রকে সহজীকিকরণ করবে। 

উল্লেখ্য বর্তমান সরকার গঠন করার পর নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিভা অন্বেষণ শুরু করে। ৮টি ক্রীড়া ইভেন্টে স্কুল পর্যায় থেকেই খেলাধুলাই পারদশী শিক্ষার্থীরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারবে। যা ভবিষ্যৎ ক্রীড়া জগতকে করবে সমৃদ্ধ। 

এক্ষেত্রে একটি স্পোর্টস সাইন্স ইউনিভার্সিটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে করে খেলোয়াড়রা উচ্চ শিক্ষা এবং ভবিষ্যৎ পেশাতে যাওয়ার ক্ষেত্রে সুপথ পাবে। ফলে দেশে একটি স্পোর্টস সাইন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা সময়ের দাবী। এই ইউনিভার্সিটি সৃষ্টি করবে নতুন নতুন কর্মসংস্থান।

মো: রায়হান হোসাইন
শিক্ষক, লেখক,গবেষক
প্রভাষক
সরকারি শারীরিক শিক্ষা কলেজ, বরিশাল।