বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো)।  ৯ম থেকে ২০তম গ্রেডে মোট ৮৭৯ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদ ও নিয়োগসংখ্যা

১. পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)

পদসংখ্যা: ৩০টি

বেতন গ্রেড: ৯

বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।

২. পদের নাম: ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৪৬৮টি

বেতন গ্রেড: ১৬

৩. পদের নাম: হিসাব করণিক

পদসংখ্যা: ৯৭টি

বেতন গ্রেড: ১৬

বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।

৪. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২৮৪টি

বেতন গ্রেড: ২০

বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

এ জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট লড়নং.নফিন.মড়া.নফ–এ প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত জানতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।

আবেদন ফি

পদের গ্রেড অনুযায়ী আবেদন ফি নির্ধারণ করা হয়েছে—

১. সহকারী পরিচালক (প্রশাসন) পদে ২০০ টাকা।

২. ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ও হিসাব করণিক পদে ১০০ টাকা।

৩. অফিস সহায়ক পদে ৫০ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ৩ ডিসেম্বর ২০২৬, সকাল ৯টা।

আবেদন শেষ: ৪ জানুয়ারি ২০২৭, বিকেল ৪টা।