সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা ও আরও গতিশীল করার লক্ষ্যে পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি অলিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক ও জয়নাল আবেদীন শিমলী এবং সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু।
এছাড়াও সভায় মহানগরীর বিভিন্ন থানা বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্যসচিবরা উপস্থিত ছিলেন।
সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি রাজশাহী মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করা হয়।