‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রকিবুল হাসান সুজন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবু জাফর মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিশিষ্ট সমাজসেবা মো. ইয়াছিনুর রহমান, নলডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রাজিবুল হাসান, সাংবাদিক মো. জহিরুল ইসলাম ও সাংবাদিক রানা আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন গৃহপালিত পশুর খামারি ও উদ্যোক্তা, বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
আয়োজকরা জানান, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা, আধুনিক ও বিজ্ঞানসম্মত পশুপালন পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাণিজ আমিষের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হচ্ছে।