চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর ভেতরে ট্রেইলারের নিচে চাপা পড়ে শহিদুল আজম চৌধুরী (৫৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মালিকানাধীন ও বিএম ডিপোর অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে।

 গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শহিদুল আজম চৌধুরী বিএম কন্টেইনার ডিপোতে এক্সেল এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনগরী এলাকায়।

চিকিৎসকের মৃত্যুর ঘোষণার পর তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।