রাজশাহীর বাঘায় সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে আমেরিকান সাহায্য সংস্থা 'ইকো'। বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর) দুপুরে সংস্থাটির উদ্যোগে উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামে চার শতাধিক অসহায়দের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সরেরহাটের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুল মোমিন ওলি , রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার আবু আনসারি পলাশ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার আবু আনসারি পলাশ বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে ইকোর মতো সংগঠনগুলোর মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এধরণের মানবসেবামূলক কাজে সবাইকে নিয়োজিত থাকার আহবান করা হয়। এমন কার্যক্রম অব্যাহত থাকলে সমাজকল্যাণে আরও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এটি বাস্তবায়ন করেছে সহযোগি সংস্থা আমান।