রাজশাহীর দুর্গাপুরে আগামী স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নওপাড়া ইউনিয়নের ইসবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু। নির্বাচনী সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও উপজেলা বিএনপির সদস্য আজাদ রেজাউল করিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, মেহেদী হাসান মিলন,ইলিয়াস আহম্মেদ স্বপন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেট, ছাত্রদল নেতা ইমন আহমেদ সুমন ও যুবদল নেতা রাকিবুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের প্রার্থিতার কথা তুলে ধরেন। এ সময় দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকতে হবে। দল যাঁকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তাঁরা।