ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১১দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) কেন্দ্রীয় নেতা ফাহিম রহমান খান পাঠান এর নেত্রকোনার পৌর শহরের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে যায়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে শহরের হোসেনপুর এলাকা তাঁর বাসায় এ অগ্নিকাণ্ডের হয়। এ নিয়ে ফাহিম রহমান তাঁর বেরিফাইড ফেসবুক পেইজে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কে দায়ী করে একটি পোস্ট করেছেন।
ফাহিম রহমান খান পাঠান এনসিপি'র কেন্দ্রীয় কমিটির বেসরকারী পেশাজীবি সহ-সম্পাদক।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতে এনসিপির কেন্দ্রীয় নেতা ফাহিম রহমান খান পাঠানের পৌর শহরের হোসেনপুরের বাসার বারান্দায় অগ্নিকাণ্ড হয়। বিষয়টি টের পেয়ে ঘরের ভিতরে থাকা লোকজন ডাক চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে ঘটনার রাতে ফাহিম রহমান বাসায় ছিলেন না। তিনি সাংগঠনিক কাজে ঢাকায় অবস্থান করছেন। ঘটনার পর তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে একটি পোস্ট দেন।
এনসিটি নেত্রকোনা জেলা কমিটির সভাপতি প্রকৌশলী ইফতেখার শামীম আহমেদ ফেসবুক পোস্টে ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে তাঁর নিরাপত্তার জন্য দাবি জানিয়েছেন।
ফাহিম রহমান খান পাঠানের নাম্বারে কল করা হলে ফোন রিসিভ না করা তার বক্তব্য পাওয়া যায়নি।
নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে রাত্রি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।