ইসরায়েলে নতুন সরকার গঠনকে কেন্দ্র করে বিরোধী জোটের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা গাদি আইজেনকটের দল ‘ইয়াশার’-এর সঙ্গে জোটআলোচনা স্থগিত করেছে বামপন্থি ‘ডেমোক্রেটস পার্টি’। নির্বাচনে কোনওদল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রধানমন্ত্রীবেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের জোট গঠনের উদ্যোগ চলছিল। সরকার গঠনে আরব দলগুলির সমর্থন নিয়েও বিরোধীদের মধ্যে মতপার্থক্য রয়েছে। গোলানের মতে, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে নির্বাচনে ১৯টি আসন পাওয়া আরব দলগুলির সমর্থন জরুরি। তবে বিরোধী জোটের শরিক ‘ইসরাইল বেইতেইনু’ দলের নেতা আভিগদর লিবারম্যান আরব দলগুলির সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধী। এদিকে, মঙ্গলবার রাতে লিবারম্যানের দলের সঙ্গে জোট চুক্তি স্বাক্ষরের বিষয়ে একমত হয়েছেন আইজেনকট। বুধবার লিবারম্যান দাবি করেন, আগামী সপ্তাহের শেষ নাগাদ আইজেনকট ইহুদি সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারবেন।

তবে এইসরকারেআরবদলগুলির সমর্থনথাকবেকিনা, তাস্পষ্টকরেননিতিনি। অন্যদিকে, লিকুদেরসঙ্গে আইজেনকটের আলোচনা নিয়েও আপত্তি জানিয়েছেন লিবারম্যান। তাঁর মতে, লিকুদের সঙ্গে ঐক্য সরকার গঠন কিংবা আরব দলগুলির সমর্থননির্ভর সংখ্যালঘু সরকার—কোনও পথেই এগোনো উচিত নয়। বরং অতি-অর্থোডক্স ‘ইউনাইটেড তোরাহ জুদাইজম’ দলের সঙ্গে জোট গঠনের পক্ষে তিনি। বুধবার আইজেনকট ও লিকুদের মধ্যেচতুর্থ দফার আলোচনা হওয়ার কথা থাকলেও দুই পক্ষের মতপার্থক্য এখনও কাটেনি। ফলে নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার গঠনের বিরোধীদের উদ্যোগ ক্রমশ জটিল হয়ে উঠছে।