গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল কে কেন্দ্র করে  আধিপত্য ও নেতৃত্বের দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ মিছিল কর্মসূচি শেষে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পাশাপাশি নিজেদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনাও ঘটেছে। এসমর গুলিবিদ্ধ হয় দুপক্ষের অন্তত পাঁচজন। বিস্ফোরণ  হয় কয়েকটি ককটেল।  এছাড়াও দেশীয় অস্ত্রের আঘাতে একাধিক আহতরা গোপালগঞ্জ সদর হাসপাতাল সহ বিভিন্ন জায়গা চিকিৎসা নিচ্ছে।

​আজ সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের লঞ্চঘাট বটতলা এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ শহরের লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামবাসীর মধ্যে ঢাল, সড়কি, টেঁটা ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর ও লুটপাট এর ঘটনা ঘটে।

​ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে দুপক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

b5919e3d-2fcd-4e87-9d9f-d97dd60a81cd.jpg

​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বর্ডার গার্ড (বিজিবি), আনসার ও  এসআরবি সহ আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।