গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ডুমুরিয়ায় ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক নরেশ বিশ্বাস (৩২)।

রবিবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তিনি দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নরেশ বিশ্বাস বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। পরবর্তীতে বিভিন্ন পরিস্থিতির কারণে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও ডুমুরিয়ায় ইউনিয়নে দলটির বর্তমান কার্যক্রম ও কর্মকাণ্ড আমার পছন্দ হয়নি।

এছাড়া ও শারীরিক অসুস্থতা ও পারিবারিক জটিলতার কারণে  সম্পূর্ণ সচেতনভাবে ও স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ঘোষণা দেন যে, এখন থেকে তিনি বিএনপির সঙ্গে আর কোনো সাংগঠনিক কার্যক্রমে যুক্ত থাকবেন না। পাশাপাশি ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গেও সম্পৃক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।