কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিদেশি পিস্তল, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক সংক্ষিপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফে বিজিবির পরিচালিত অভিযানে শতাধিক আইইডি বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। একই অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করা হয়েছে।

 তাদের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানায়নি বিজিবি।