সাম্প্রদায়িকতা হল ধর্ম, জাতি, গোষ্ঠি বা মতাদর্শের ভিত্তিতে মানুষকে বিভক্ত করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি করা। এটি একটি বৈষম্য মূলক এবং ক্ষতিকর প্রক্রিয়া যা সামজে বিভেদ, সহিংসতা এবং অস্থিরতা সৃষ্টি করতে পারে। সাম্প্রদায়িকতা সমাজের জন্য একটি বড় হুমকি।

 ইসলাম শান্তি ও মানবতার ধর্ম হিসেবে সাম্প্রদায়িকতা সমর্থন করে না। বরং ইসলাম এসেছে সামম্প্রদায়িকতা মুক্ত একটি সুস্থ, সুন্দর, সাম্য ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে। তাই তো ইসলামের নবী হজরত মোহাম্মাদ (সা.) বলেছেন, যে ব্যক্তি সম্প্রদায়িকতার দিকে মানুষকে ডাকে সে আমাদের দলভুক্ত নয় এবং ওই ব্যক্তিও আমাদের দলভুক্ত নয় যে সাম্প্রদায়িকতার ভিত্তিতে যুদ্ধ করে আর ওই ব্যক্তিও আমাদের দলভুক্ত নয় যে সাম্প্রদায়িকতার উপর মৃত্যুবরণ করে।(সুনানে আবু দাউদ) 

রাসুলুল্লাহ (সা.) জন্ম গ্রহন করেছিলেন মক্কাতে, জীবনের ৪০টি বছর তিনি নিজ জন্মভূমিতে স্বজাতি ও স্বদেশবাসীর পাশবিকতা দেখতে দেখতে মর্মন্তুদ যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছিলেন। কারণ সাম্প্রদায়িকতা তাদেরকে সম্পূর্ণ ভাবে হিংস্র পশুর স্তরে নামিয়ে এনেছিল। রাসূলুল্লাহ (সা.) তাদেরকে সম্প্রদায়িকতা মুক্ত মানবিক চরিত্রে উত্তরণের পথ অনুসন্ধান করছিলেন। দীর্ঘ দিন হিরা গুহায় ধ্যানমগ্ন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে শান্তির ধর্ম ইসলামের শেষ নবী হিসেবে বার্তা প্রেরণ করেন। তাঁকে মানব মুক্তির মাহাসনদ আল-কোরাআন দান করা হয়। যাতে শান্তিপূর্ণ সমাজ গঠনের বাস্তব রুপরেখা সন্নিবেশিত হয়েছে। 

পবিত্র কোরআনে বলা হয়েছে, মানুষে-মানুষে কোন ভেদাভেদ নেই। জন্ম যার যেখানেই হোক সকল মানুষই সমান। স্থান, কাল, বর্ণ, গোত্র ও সম্প্রদায়ের ভিত্তিতে বিভেদ সৃষ্টি করা মহাঅন্যায়। এরশাদ হয়েছে, হে মানব মন্ডলী! আমি তোমাদেরকে একজন মাত্র পুরুষ ও একজন নারী হতে সৃষ্টি করেছি। অতঃপর তোমাদেরকে বিভিন্ন শ্রেণি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পার। নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সব চেয়ে বেশি মর্যাদাবান ওই ব্যক্তি যে সব চেয়ে বেশি খোদাভীরু।(সূরা আয-যুমার: ১৩) পবিত্র কোরাআনে আরো এরশাদ হয়েছে, আর তাঁর (আল্লাহর) নিদর্শনাবলীর অন্যতম হল আসমান ও যমীনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের ভিন্নতা। নিশ্চয়ই এর মধ্যে সমগ্র জগৎবাসীর জন্য নিদর্শন রয়েছে।(সূরা আর-রুম: ২২) সুতরাং জাতি-গোষ্ঠি, ভাষা-বর্ণ, শ্রেণি ও পেশার ভিত্তিতে মানুষে-মানুষে বিভেদ সৃষ্টি করা, সাম্প্রদায়িকতার ভিত্তিতে সমাজে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা সম্পূর্ণ ভাবে ইসলাম বিরোধী।

রাসূলুল্লাহ (সা.) নবুওয়াত লাভের পর দীর্ঘ ১৩ বছর স্বজাতিকে শান্তির পথে, সাম্প্রদায়িক চিন্তা-চেতনা বর্জন করে সাম্যের পথে আহবান জানিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি তাঁর প্রথম আহবানে বলেছিলেন, “হে মানব সকল! তোমরা বল, আল্লঅহ ছাড়া কোন ইলাহ নেই’ তাহলেই তোমরা মুক্তি লাভ করবে।” মহানবীর আহবানের সার কথা ছিল, তোমরা সকলে এক আল্লাহর বান্দা হয়ে যাও, একে অপরকে নিজের সমমর্যাদার ভাবতে শিখ, এক আল্লাহর ইবাদাত কর তাহলে তোমাদের মধ্যকার সকল ভেদাভেদ, সব অশান্তি  দূরিভূত হয়ে সাম্য ও শান্তির সমাজ গড়ে উঠবে। মহানবীর সে আহবানে মক্কার লোকেরা সাড়া দেয়নি। 

বরং তারা তাঁর উপর নিষ্ঠুর নির্যাতন করেছে। অবশেষে তিনি একটি আদর্শ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠ করতে, যেখানে মানুষে-মানুষে কোন ভেদাভেদ থাকবে না, মানুষ একে অপরকে নির্যাতন করবে না, সকলে শান্তিপূর্ণ সহঅবস্থান করবে’ ৫২ বছর বয়সে ৬২২ খৃষ্টাব্দে  মদীনা হিজরত করেন। 

মদীনা হিজরতের পর মহনবী (সা.) সেখানে বসবাসকারী বিভিন্ন জাতি-গোষ্ঠির মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি চুক্তি সম্পাদন করেন। পৃথিবীর ইতিহাসে এটি সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম উদ্যোগ যা লিখিত ভাবে স্থায়ীরুপে সংরক্ষণ করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে মহানবীর সে চুক্তি মদীনা সনদ নামে প্রসিদ্ধ এবং এটি ইতিহাসের প্রথম লিখিত সংবিধান। মদীনা সনদের কয়েকটি ধরা ছিল নিম্নরুপঃ ১. সনদে স্বাক্ষরকারী ইহুদি, পৌত্তলিক ও মুসলমান মিলিত হয়ে একটি স্বতন্ত্র জাতি গঠন করবে ২. সনদে স্বাক্ষরকারী কোন সম্প্রদায় বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে সনদে স্বাক্ষরকারী সকলে সম্মিলিত ভাবে সে আক্রমণ প্রতিহত করবে ৩.  সনদে স্বাক্ষরকারী সকল সম্প্রদায় স্বাধীন ভাবে নিজ নিজ ধর্ম পালন করবে।

 কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না ৪. দুর্বল ও অসহায়কে সর্বতভাবে সাহায্য করা হবে ৫. স্বাক্ষরকারী সম্প্রদায় গুলোর মধ্যে পারস্পরিক মতানৈক্য ও বিরোধ দেখা দিলে হজরত মোহাম্মাদ (সা.) আল্লাহর বিধান অনুসারে তার সমাধান করবেন ৬. কেউ কোরাইশদের সাথে কোন প্রকার সন্ধি স্থাপন করতে পারবে না এবং মদীনাবাসীর বিরুদ্ধে ষঢ়যন্ত্র করে কোরাইশদের সাহায্য করতে পারবে না ৭. সনদে স্বাক্ষরকারী সম্প্রদায়ের কোন ব্যক্তি কোন অপরাধ করলে সেটা তার ব্যক্তিগত অপরাধ হিসেবে বিবেচিত হবে, এজন্য তার সম্প্রদায়কে দায়ী করা যাবে না। ৮. সর্ব প্রকার পাপকে ঘৃণা করতে হবে। কোন ভাবেই পাপী ও অপরাধী ব্যক্তিকে রেহাই দেয়া যাবে না ৯. মদীনা শহরকে পবিত্র বলে ঘোষণা করা হল, এখন থেকে এখানে রক্তপাত ও হত্যাকান্ড সম্পূর্ণ রুপে নিষিদ্ধ। ১০. হজরত মোহাম্মাদ (সা.) এর অনুমমতি ছাড়া মদীনাবাসীরা কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না।

সাম্প্রদায়িক চেতনার অপরিহার্য পরিণতি হল, পারস্পরিক অবিশ্বাস, অনৈক্য, সংঘাত, সামাজিক বিশৃঙ্খলা ও বিভক্তি। সাম্প্রদায়িকতা সমাজে হত্যাকান্ড ও রক্তপাতকে নিত্য নৈমিত্তিক করে তোলে। কারণ সাম্প্রদায়িকতার মূল চেতনা হল, নিজের মতকে যে কোন উপায়ে প্রতিষ্ঠা করতে হবে, ভিন্ন মতালম্বীকে পরাস্ত করতেই হবে। নিজ পক্ষের মানুষ অন্যায় করলেও তাকে সমর্থন করতে হবে, রক্ষা করতে হবে। 

আর ভিন্ন মতবাদের লোককে অন্যায় ভাবে হলেও পরাজিত করতে হবে। আর এটাকে তারা বৈধ অধিকার মনে করেই করে। আর এহেন সাম্প্রদায়িক চেতনাকে ইসলাম মনুষ্য সমাজ থেকে উচ্ছেদ করতে চায়। ইসলাম চায় ন্যায় ও ইনসাফের ভিত্তিতে মানব জীবন ও সমাজের সকল কর্মকান্ড পরিচালিত হোক। রাসূলুল্লাহ (সা.) এক হাদীসে বলেছেন, আল্লাহর নিকট সবথেকে অভিসপ্ত তিন শ্রেণির মানুষ ১. হেরেমে শরীফের মধ্যে পাপাচারকারী ২. ইসলামের আগমনের পর জাহেলী কর্মকান্ড পরিচালনাকারী ৩. ও মানুষের রক্ত পিঁপাসু ব্যক্তি, যে অন্যায় ভাবে কারো রক্তপাত করতে চায়।

(সহীহ আল-বোখারী: ৬৮৮২) অন্য এক হাদীসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ নাগরিককে হত্যা করবে, সে জান্নাতের সুগন্ধও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধ চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। (সহীহ আল-বোখারী: ৩১৬৬) অপর এক হাদীসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, সাবধান! যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ নাগরিকের উপর যুলুম করবে অথবা তার কোন ক্ষতি সাধন করবে অথবা তার উপর তার ক্ষমতার অতিরিক্ত বোঝা চাঁপিয়ে দিবে অথবা তার ইচ্ছার বিরুদ্ধে তার কোন জিনিস নিয়ে নিবে আমি কিয়ামতের দিন মহান আল্লাহর দরবারে তার বিরুদ্ধে অভিযোগ করব।(সুনানে আবু দাউদ: ৩০৫১) বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা যুগ যুগ ধরে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ে মানুষ একে অপরের সাথে মিলে-মিশে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছি।

হাটে-ঘাটে, বাজারে-বন্দরে, সামাজিক অনুষ্ঠনে ধর্মীয় পরিচয় কখনো আমাদেরকে বিভক্ত করতে পারেনি। কিছু কিছু স্বর্থান্বেষী মানুষ আমাদের এই সামাজিক শান্তি ও ঐক্যকে সহ্য করতে না পেরে মাঝে মধ্যেই উষ্কানী মূলক প্রপাগান্ডা ছড়িয়ে সাম্প্রদায়িকতাকে উষ্কে দিতে অপতৎপরতা চালিয়ে আসছে। আমাদেরকে তাদের ষঢ়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। 

যে কোন মূল্যে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। ইসলামের মহানুভবতা রক্ষা করা সংখ্যাগুরু হিসেবে মুসলমানদেরই দায়িত্ব।

লেখক: পেশ ইমামা ও খতীব, রাজশাহী কলেজ কেন্দ্রীয় মসজিদ।