ইসলাম শান্তির ধর্ম। সামাজিক সাম্য, সহঅবস্থান ও মানবাধিকারের ক্ষেত্রে ইসলাম কোনো বিভেদকে অনুমোদন দেয় না। কিন্তু ইসলাম ধর্মীয় স্বাতন্ত্র রক্ষায় আপোসহীন। আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো মতবাদকে ইসলাম ধর্ম হিসেবে স্বীকার করে না।
ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। জীবনাচারের ক্ষেত্রে কোনো-কোনো বিষয়ে ইসলামী বিধান আবার কোনো-কোনো ক্ষেত্রে অন্য কোন মতবাদের অনুসরণ করা কোন মুসলমানের জন্যেই ইসলাম অনুমোদন দেয় না। সূরা কাফিরূনের আলোকে এ ধরণের সুবিধাবাদি, জগাখিচুড়ী জীবনাচারণকে সমস্ত মুহাদ্দিস, মুফাস্সির ও মুহাককিকগণ কুফরী বলে আখ্যায়িত করেছেন। সূরা কাফিরূন এর নাযিলের প্রেক্ষাপট পর্যালোচনা করলে বিষয়টি দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে ওঠে।
সূরা নাযিলের প্রেক্ষাপট: তাফসীরে মাআরিফুল কুরআনে, মুফতী মুহাম্মদ শফী (রহ.) লিখেছেন, হযরত ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেছেন, ওয়ালীদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়ায়েল, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব ও উমাইয়া ইবনে খালফ প্রমুখ মক্কার বিশিষ্ট ব্যক্তিদের কয়েকজন একবার রাসূলুল্লাহ (সা.) এর কাছে এসে বললোঃ আসুন আমরা পরস্পরের মধ্যে এ মর্মে শান্তি চুক্তি করি যে, এক বছর আপনি আমাদের উপাস্যদের ইবাদাত করবেন এবং এক বছর আমরা আপনার উপাস্যের ইবাদাত করবো।
(কুরতুবী) তিবরানীর বর্ণনায় ইবনে আব্বাস (রা.) বলেছেন, কাফেররা প্রথমে পরস্পর শান্তির স্বার্থে রাসূলুল্লাহ (সা.)-এর সামনে এ প্রস্তাব পেশ করলো যে, আমরা আপনাকে বিপুল ধনৈশ্বর্য দিবো, ফলে আপনি মক্কার সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাবেন।
আপনি আপনার পছন্দনীয় যে নারীকে ইচ্ছা বিয়ে করতে পারবেন। বিনিময়ে আপনি শুধু আমাদের উপাস্যদেরকে মন্দ বলবেন না। আপনি যদি এ প্রস্তাব মেনে না নেন, আসুন এক বছর আমরা আপনার উপাস্যের ইবাদাত করবো। আর এক বছর আপনি আমাদের উপাস্যদের ইবাদাত করবেন। এ ঘটনার প্রেক্ষিতে হযরত জিরবাঈল (আ.) সূরা কাফিরূন নিয়ে আগমন করেন।
সূরাতে কাফেরদের কর্মকান্ডের সাথে সম্পর্কচ্ছেদ এবং মহান আল্লাহর খাঁটি ইবাদাতের কথা বলা হয়েছে। আল্লামাহ আবুল ফিদা ইসমাঈল ইবনে ইবনে কাসীর (রহ.) লিখেছেন, অজ্ঞতার কারণে মক্কার মুশরিকরা ভাগাভাগি করে ইবাদাত করার জন্যে রাসূলুল্লাহ (সা.)-এর কাছে প্রস্তাব করেছিলো। অর্থাৎ তারা এ প্রস্তাব করেছিলো যে, আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক বছর আপনি আমাদের উপাস্যদের ইবাদাত করবেন আর এক বছর আমরা আপনার উপাস্যের ইবাদাত করবো। এ প্রস্তাবের জবাবে আল্লাহ তায়ালা এ সূরাটি অবতীর্ণ করে রাসূলুল্লাহ (সা.) কে কাফেরদের সমস্ত মতবাদকে সম্পূর্ণ ত্যাগ করে একনিষ্ঠ ভাবে তাঁরই ইবাদাত ও আনুগত্য করার নির্দেশ দিয়েছেন।(তাফসীরে ইবনে কাসীর, খন্ড ১১, পৃষ্ঠা ৬১৩)
সূরা কাফিরূন এর অনুবাদ: ১. আপনি বলুন, হে কাফেরগণ! ২. তোমরা যার ইবাদাত করো, আমি তার ইবাদাত করি না ৩. এবং আমি যার ইবাদাতম করি, তোমরা তাঁর ইবাদাত করো না ৪. আর আমি যার ইবাদাত করি, তোমরা তাঁর ইবাদাত করো না ৫. এবং আমি যার ইবাদাত মকরি, তোমরা তাঁর ইবাদকারী নও ৬. তোমাদের জন্যে তোমাদের দ্বীর আর আমার জন্যে আমার দ্বীন।
পবিত্র কুরআনের স্পষ্ট ঘোষণার পরেও যারা মহান আল্লাহর দ্বীন-ইসলামের ঘোর শত্রু ইহুদি, নাসারা, পৌত্তলিক ও ভিন্ন কোন গোষ্ঠির মতবাদকে ‘লাকুম দ্বীনুকুম ওয়লিয়াদ্বীন’ বলে বৈধতা দিতে চায়, তারা লেবাসে-পোশাকে, চেহারা-ছুরাতে কামেল দর্শণ হলেও বস্তুত তার কুফরি মতবাদেরই ধারক ও পৃষ্ঠপোষক। আল্লাহ রাব্বুল আলামীন ‘লাকুম দ্বীনুকুম ওয়লিয়াদ্বীন’ এর মাধ্যমে মুসলমানদেরকে সকল কুফরি মদবাদকে প্রত্যাখোনের নির্দেশ দিয়েছেন।
লেখক: পেশ ইমাম ও খতীব, রাজশাহী কলেজ কেন্দ্রীয় মসজিদ।