তাওহীদ অর্থাাৎ আল্লাহর একত্ববাদ মানব জীবন ও সমাজের শান্তি-শৃঙ্খলা ও মুক্তির এক ও অভিন্ন পথ। কারণ বহু ইশ্বরবাদ মানেই সংশয়বাদ আর সংশয়বাদী তার জীবনে কখনো নিঃসন্দেহ বা আস্থাশীল হতে পারে না। বহু ঈশ্বরবাদীর বিশ্বাসই তাকে আজীবন চরম মানসিক যন্ত্রণায় দগ্ধ করতে থাকে। সে অসুখ-বিসুখে মুক্তির জন্য এক উপাস্যের কাছে যায়, আবার বিপদাপদ থেকে মুক্তি দিতে তার বিশ্বাসে ভিন্ন দেবতা ক্ষমতা প্রাপ্ত। সে বিশ্বাস করে যে দেবতা পুত্র বা কন্যার সন্তান দিতে পারে তার ক্ষমতা নেই ফল ও ফসল ফলানোর।
সুতরাং বহু ইশ্বরবাদ ব্যক্তির চিন্তা-চেতানা ও বিশ্বাসকে সংশয়াপন্ন ও দ্বান্দিক পর্যায়ে অবনমিত করে পারস্পরিক বৈরিতা ও বিভাজনের মাধ্যমে গোটা সমাজ ব্যবস্থাকে সংঘাতপূর্ণ করে তোলে। আবার একেশ্বরবাদীদের মধ্যেও আছে স্রষ্টা সম্পর্কে ভিন্ন ভিন্ন মত। আল্লাহ, ইশ্বর, ভগবান, আহুরা মাজদা, এক ওমকার, গুরু ইত্যাদি ভিন্ন ভিন্ন নামে সৃষ্টিকর্তাকে স্মরণ করে একেক একেশ্বরবাদী সম্প্রদায়।
আবার একেশ্বরবাদীদেরে মধ্যে সৃষ্টিকর্তার কর্ম ও ক্ষমতা নিয়েও মতদ্বৈত্বতা আছে প্রকট। আর এসব মত ভিন্নতার পথ ধরে একেশ্বরবাদীরাও পরস্পর শত্রুতা ও সংঘতে লিপ্ত সেই আদিকাল থেকে। ইসলাম এক কালজয়ী ধর্ম ও পরিপূর্ণ জীবন বিধান হিসেবে সৃষ্টিকর্তার তথা আল্লাহর এক, অভিন্ন ও সত্যিকার পরিচয় জগদ্বাসীর সামনে উপস্থাপন করছে সৃষ্টির সূচনালগ্ন থেকে। যে পরিচয় মহান স্রষ্টা আল্লাহ নিজেই দিয়েছেন।
মহান আল্লাহর পবিত্র কালাম ‘আল কোরআন’ এর পাতায় পাতায় বিভিন্ন প্রেক্ষপটে, ভিন্ন ভিন্ন ভাষা ও ভঙ্গিতে মহান আল্লাহ স্বীয় অভিন্ন ও একক সত্ত্বার পরিচয় বিবৃত করেছেন। তম্মধ্যে সুরা এখলাসে সংক্ষিতাকারে চমৎকার ভাবে উপস্থাপিত হয়েছে মহান আল্লাহর পরিচয় যা তাওহীদের মর্মবাণী হিসেবে বিদিত। এরশাদ হয়েছে, “১.বলো, তিনি আল্লাহ, একক ২. আল্লাহ অমুখাপেক্ষী ৩. তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাঁকে জন্ম দেয়নি ৪. তাঁর সমতুল্য কেউ নেই।” সূরা এখলাসের শানে নুযূল প্রসঙ্গে হযরত উবাই ইবনে কা’ব (রা.) একটি হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, একবার কিছু মুশরিক রাসুলুল্লাহ (সা.)-এর নিকট এসে বললো, হে মুহাম্মাদ! আমাদেরকে তোমার রবের গুণাবলি বর্ণনা করো, তখন এই সুরাটি নাযিল হয়।”(জামে আত-তিরমিযী: ৩৩৬৪, মুসনাদে আমাদ: ২১২১৯, মুসনাদে হাকেম: ৩৯৮৭, বায়হাকী, শুআবুল ঈমান: ১০০)
মহান আল্লাহ নিজ সত্ত্বার পরিচয় ও তাওহীদ বা একত্ববাদ সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক বিবৃতি দিয়েছেন সুরা আন-নূর এর ৩৫ নং আয়াতে। আয়াতে মহান আল্লাহ নিজেস্ব সত্ত্বাকে আসমান-যমীনের নূর (আলো) হিসেবে বিবৃত করেছেন। রাসুলে কারীম (সা.) ও মহান আল্লাহকে নূর বা আলো বলে অভিহিত করেছেন এক প্রসিদ্ধ হাদীসে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) মধ্যরাতে যখন (তাহাজ্জুদ) নামাযের জন্য দাঁড়াতে তখন এই বলে দুআ করতেন ,‘হে আল্লাহ! সমস্ত প্রশংসা তোমার জন্যে তুমি আসমান-যমীনের নূর (জ্যোতি), সমস্ত প্রশংসা তোমারই জন্যে তুমি আসমান-যমীনরে রক্ষক, সমস্ত প্রশংসা তোমারই জন্যে তুমি আসমান-যমীন এবং এদুভয়ের মাঝে যা কিছু আছে সবার রব। তুমি সত্য, তোমার বাণী সত্য, তোমার ওয়াদা সত্য, তোমার সাক্ষাৎ সত্য, জান্নাত-জাহান্নাম সত্য, কিয়ামত সত্য। |
সূরা আন-নূরে উল্লেখিত ‘আল্লাহ আসমান-যমীনের নূর’ এর ব্যাখ্যা প্রসঙ্গে আল্লমা ইকবাল বলেছেন, ‘আর এই পরম সত্তাকে ধারণ করা হয়েছে আলোর মত একটা স্পষ্ট, বিশাল ও সর্বব্যাপী বিশ্ব উপাদান রূপে। ফর্নেলও তার গ্রিফোর্ড বক্তৃতায় এইরূপ অভিমত ব্যক্ত করেছেন। ধর্মের ইতিহাসে অদ্বৈতবাদের দিকেই যে বিভিন্ন চিন্তার প্রবণতা বেশি প্রকট, সে কথা আমিও স্বীকার করি, তবে আমি নিঃশঙ্কভাবে বলতে পারি যে, কুরআন বর্ণিত আলোর সঙ্গে আল্লার অভিন্নতা সম্মন্ধে ফর্নেলের যে, অভিমত তা ভুল। যে আয়াতের মাত্র একাংশ তিনি উদ্বৃত করেছেন সে আয়াতটি পুরোপুরি নিম্নরূপঃ
“আল্লাহ আসমান জমিনের আলো।
তাঁর আলো একটা কলঙ্গীর মতো
যাতে রয়েছে একটা প্রদীপ, যে প্রদীপ কাঁচে ঘেরা
আর কাঁচটা যেন একটা তারকা।”(২$: ৩৫)
এই আয়াতের প্রথম বাক্যটি যে আল্লাহ সম্মন্ধে ব্যক্তিত্ববাদী মতবাদ পরিহারের ধারণাই সৃষ্টি করে তাতে সন্দেহ নাই। কিন্তু আয়াতটির বাকী অংশে বিবৃত আলোর উপমাটি যদি আমরা অনুধাবন করি তাহলে ঠিক তার বিপরীত ধারণাই জন্মে। উপমাটিতে প্রথম আলোকে কেন্দ্রীভূত করা হয়েছে একটি শিখায় তারপর সেই শিখাকে স্বাতন্ত্র দান করা হয়েছে সুনির্দিষ্ট এক তরকা সদৃশ স্ফটিকে আবদ্ধ করে।
আল্লাহই বিশ্বের এক আকারহীন উপাদান এই ধারণার স্খলনের জন্য যেন উপমাটিকে এইভাবে প্রসারিত করা হয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে, ইহুদী, খৃষ্টান ও ইসলাম ধর্মের প্রত্যাদিষ্ট কিতাবসমূহে আলো রূপে আল্লার যে বর্ণনা দেওয়া হয়েছে, তার এখন ভিন্ন রূপ ব্যাখ্যা হওয়া অবশ্য প্রয়োজন। আধুনিক পদার্থ জ্ঞিানের শিক্ষা হচ্ছে, আলোর গতির উপর আর কোন গতি নেই।
কাজেই এই পরিবর্তশীল জগতে আলোই হচ্ছে পরম সত্তার নিকটতম উপমা। অতএব আল্লাহ সম্মন্ধে যখন আলোর উপমা প্রয়োগ করা হয় তখন আধুনিক জ্ঞানের পরিপ্রেক্ষিতে তার দ্বারা আল্লার নিরংকুশতাকেই বুঝতে হবে।(ইসলামে ধর্মীয় চিন্তার বিকাশ: ৬২)
লেখক: পেশ ইমাম ও খতীব, রাজশাহী কলেজ কেন্দ্রীয় মসজিদ।