নাটোরে শীতের আগমনী বার্তা শুরু হতেই অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বেসরকারি সংস্থা আশা। বৃহস্পতিবার (২০ নভেম্বর)  নাটোর জেলা প্রশাসক মোছা. সুমী আক্তার আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। 

এ সময় তিনি দুজন অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন। 

পরে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আরও কম্বল বিতরণ করা হয়।এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, আশা নাটোরের সিনিয়র জেলা ম্যানেজার মজিবুর রহমান, নাটোর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার দলিলুর রহমান, এমএসএমই শাখার ম্যানেজার আজহারুল ইসলাম, নাটোর সদর-১ শাখার ম্যানেজার মাসুদ রানা এবং নাটোর সদর-২ শাখার ম্যানেজার মো. কামরুজ্জামান সরকারসহ সংশ্লিষ্টরা।