রাজশাহীর তানোরের বছর পার না হতেই সেই বাকপ্রতিবন্ধী কিশোরকে বিয়ে না দেয়ায় বিদ্যুৎতের পোলে উঠে আত্মহত্যার চেষ্টা করার ঘটনা ঘটেছে।
স্থানীয়দের দেয়া খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করলো ফায়ার সার্ভিসের কর্মীরা। এঘটনায় এলাকাজুড়ে ফের ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে (১৯ নভেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ইউপি চিমনা গ্রামের বিলে। আত্মহত্যার চেষ্টা কারী কিশোর চিমনা গ্রামের মাহাতাব হোসেনের ছেলে সুমন আলী(১৮)।
জানা গেছে, বাকপ্রতিবন্ধী কিশোর সুমন আলী তার পিতার কাছে বেশকিছু দিন ধরে বিয়ের জন্য বায়না ধরে আসছিলেন। কিন্তু সুমন বাকপ্রতিবন্ধী হওয়ায় তাকে বিয়ে দিতে অসম্মতি জানান তার পিতা।
এতে করে পরিবারের উপর অভিমান করে সন্ধ্যার দিকে চিমনা গ্রামের পাশে বিলের মাঝে একটি বিদ্যুৎতের পোলে চড়ে বসে থাকতে দেখতে পান কিছু গ্রামের লোকজন।
এসময় সঙ্গে সঙ্গে তারা বিদ্যুৎ অফিসকে বিষয়টি অবহিত করেন। এতে করে বিদ্যুৎ অফিস থেকে সাথে সাথে বিদ্যুৎতের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সেই সাথে তানোর ফায়ার সার্ভিস টিম কে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে তাকে পোল থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
সম্প্রতি,চলতি বছরের (২৭ ফেব্রুয়ারী) সকালের দিকে কিশোর সুমন আলীকে মোবাইল ফোন কিনে না দেয়ায় বিদ্যুতের পোলে উঠে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। পরে স্থানীয়দের দেয়া খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ফায়ারসার্ভিসের কর্মীরা।