চট্টগ্রামের সীতাকুণ্ডে নতুন ভবনে নির্মাণকাজ করার সময় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে আব্দুল কাইয়ূম (৪৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানু বাজার এলাকায় বিজয় সরণি বিশ্ববিদ্যালয় কলেজের গেটসংলগ্ন একটি নতুন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাইয়ূম সিলেট সদর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল মতিন। তিনি ভবনটির নির্মাণকাজে রাজমিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ভবনটির মালিক শাহ আলম চৌধুরী।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।