পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নগরীর রেলগেট ও মতিহার এলাকায় পৃথকভাবে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশ নেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রেলগেট এলাকায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন শিবলি, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রঞ্জু, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান ডাবলু, ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন ও সদস্যসচিব রজব আলী।

এ ছাড়া মহানগর যুবদলের সদস্য তানভীর আহমেদ হিরা, চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মাইনুল ইসলাম হারু ও দিপু সরকার এবং সাবেক যুবনেতা মুকুল ও আলীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, মতিহার এলাকার কর্মসূচিতে উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপির সভাপতি একরাম আলী, সাধারণ সম্পাদক আল মামুন বাবু ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মানিক। এ সময় মতিহার থানার অন্তর্গত ছয়টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন।