রাজশাহী মহানগরীতে দিনদিন যানজট অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। বিশেষ করে সকালে স্কুল কলেজের সামনে ও সন্ধ্যার পর বিভিন্ন রাস্তায় যানজট অসহনীয় পর্যায়ে পৌছাচ্ছে। কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ থাকলেও স্কুল কলেজের সামনে কোনো ট্রাফিক পুলিশ রাখা হয়নি। এতে শিক্ষার্থীরা রাস্তা পার হয়ে স্কুল বা কলেজে যেতে চরম দূর্ভোগ পোহাতে হয়।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল  ৯ টা। রাজশাহী নগরীর পিএন গার্ল্স স্কুলের সামনে শুরু হয় চরম যানজট। শিক্ষার্থীরা রাস্তা পার হয়ে স্কুলে ঢুকতে পারছিল না। এসময় বিবেকের তাড়নায় যানজট নিরসনে কাজ শুরু করেন রাজশাহী মহানগর বিজেপি নেতা সরদার মোহাম্মদ জুয়েল। তার সাথে ছিল আরো বেশ কয়েকজন অভিভাক।

তিনি অভিভাবকদের নিয়ে রাস্তায় দাঁড়িয়ে এক এক করে শিক্ষার্থীদের স্কুলে পৌছে দেন। শিক্ষার্থীদের রাস্তা পার করে দেন। তিনি প্রায় এই রাস্তায় এক ঘন্টা দাড়িয়ে ট্রাফিক পুলিশের কাজ করেন।

তরুণ বিজেপি নেতা সরদার মোহাম্মদ জুয়েলের এমন স্বেচ্ছাসেবী কার্যক্রম ধেকে অনেকেই ভুয়াসি প্রশংসা করেন। 

বিজেপি নেতা সরদার মোহাম্মদ জুয়েল জানান, বর্তমান রাজশাহী নগরীতে ট্রাফিক ব্যবস্থার নাজুক অবস্থা। স্কুল কলেজের সামনে যানজটের কাবলে পড়ে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। আজ পিএন স্কুলের সামনে এমন যানজটের দৃশ্য  দেখে আমি রাস্তায় দাঁড়িয়ে শিক্ষার্থীদের নিরাপদে স্কুলে পৌছে দিয়েছি।

তিনি বলেন, এমন মানবিক কাজে সবার আন্তরিকতা প্রয়োজন। কারণ ট্রাফিক বিভাগেও প্রতিবন্ধকতা, লোকবল স্বল্পতা রয়েছে। আমরা সচেতন নাগরিকরা যদি যে যার অবস্থান থেকে এক সহযোগিতার হাত বাড়িয়ে দেই, তাহলে রাজশাহী নগরীতে যানজট থাকবে না।

এসময় আরো উপস্থিত ছিলেন, আরিফুল হক, সোহেল, সোহেল, জুয়েল,  মাইনুল ইসলাম রানা, শিমুল খান, আলিম, সুমন সহ বিভিন্ন পেশার অভিভাবক বৃন্দ