হিমালয় কণ্যাখ্যাত  শীত প্রবল  উত্তরের জেলা পঞ্চগড়ে অগ্রহায়নের শুরুতেই শীত জেঁকে  বসেছে।  ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সমগ্র এলাকা।  হিমালয় থেকে বয়ে  হিমশীতল বাতাস, তাপহীন  সূর্য   আর ঘন কুয়াশা জেলায় বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা।

 বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯  টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বনিম্ন এবং সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  পঞ্চগড়ে তেতুলিয়া আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করে।  বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। এর আগের দিন বুধবার সকাল ৯ টায়  জেলা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

ওইদিন  সকাল ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয়  ১৬ ডিগ্রি সেলসিয়াস।  বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাং। গত বুধবার  দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের দিন দিন তাপমাত্রার পারদ নিচের দিকে নেমে আসছে। বাড়ছে শীতের তীব্রতা। একদিনের ব্যবধানে তাপমাত্রার পারদ  তিন ডিগ্রি সেলসিয়াস নেমে এসেছে। 

এদিকে,  সন্ধ্যা  থেকে ঘন কুয়াশা ঢাকা পড়ে জেলার পথঘাট। রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা।  ভোর থেকে সূর্য উঁকি দেওয়ার আগ পর্যন্ত ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। ঘন কুয়াশার কারণে নিম্ন আয়ের মানুষেরা দুর্ভোগে পড়েছেন। শীতের কাজের সন্ধানে বের হতে তাদের কষ্ট হচ্ছে । শীতে কাবু হয়ে পড়েছে তারা। এই শীতে  বৃদ্ধ ও শিশুরা বেশি কাবু হয়ে পড়েছে। 

জেলার দেবীগঞ্জ উপজেলার বামোলি ইউনিয়নের শান্তিরহাট  এলাকার ইজিবাইক চালক আমিনুল ইসলাম  বলেন, অগ্রহায়ন মাসের শুরু থেকে পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে।  গত কয়েকদিন ধরে  ঘন কুয়াশা ঝরছে । সকালে ইজিবাইক নিয়ে বের হলে শীতে   কষ্ট হয়। ঠান্ডায় মনে হয় হাত পা অবস হয়ে আসে। খোলা ভ্যান হওয়াতে সকালবেলা তেমন একটা ইনকাম হয় না। 

সদর উপজেলার কৃষি শ্রমিক মাহাবু  বলেন, গত কয়েকদিন ধরে শীতে তীব্রতা বেড়ে গেছে।  সন্ধ্যার পর থেকে  কুয়াশা পড়া শুরু হচ্ছে তা সকাল পর্যন্ত থাকছে । রাত যত গভীর হচ্ছে  ততই কুয়াশা পরিমাণ বেড়ে যাচ্ছে । রাতভর বৃষ্টির মত ঝরে কুয়াশা। সকালবেলা ঠান্ডায় হাত পা অবস  হয়ে আসে।  এই শীতে কাজে যাওয়া কষ্টকর হয়ে যাচ্ছে । 

তবে চলতি মাসের শেষের দিকে শীতের তীব্রতা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পঞ্চগড়ের তেতুলিয়া  আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়, হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে। নিম্নচাপের কারণে আকাশে জমে থাকা মেঘমালা কুয়াশা হয়ে ঝড়ছে। আস্তে আস্তে করে শীত বাড়তে থাকবে।