কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত ‘গুপ্ত নৈরাজ্য’, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিহত করতে রাজশাহীতে সতর্ক অবস্থান নিয়েছেন মতিহার থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নগরীর গুরুত্বপূর্ণ বিহাস গেটে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে রাজশাহী নগরীর বিহাস গেটে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। এ সময় তাঁরা এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার কথা জানান।

নেতাকর্মীরা জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে কোনো পক্ষ যেন নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে তাঁরা সজাগ রয়েছেন। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নামে কেউ নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে তা প্রতিহত করতে তাঁরা মাঠে থাকবেন।

মতিহার থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলেন, এলাকায় স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে তাঁদের এই অবস্থান। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাঁরা ঐক্যবদ্ধভাবে সতর্ক রয়েছেন।

তাঁদের ভাষ্য, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি হতে না দিতে তাঁরা নিজেদের অবস্থান অব্যাহত রাখবেন।

এদিকে রাজশাহীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে নাশকতা ও বিস্ফোরণের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিহাস গেটে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এই অবস্থান কর্মসূচিকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।