স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মক্ষেত্রের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে রাজশাহীতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাজশাহীর হোটেল এক্সে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তর ও নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তরের (ডিজিএনএম) আয়োজনে এবং কোয়াটার ইন্টারন্যাশনাল প্রোনার্স প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সহায়তা দিয়েছে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।

কর্মশালায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান, রাজশাহীর সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. হাসানুল হাছিব এবং রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. মো. মজিবুর রহমান।
এ ছাড়া রাজশাহী জেলার সব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আগত চিকিৎসকরা কর্মশালায় অংশ নেন।

অনুষ্ঠানের মুল প্রতিপাদ্য তুলে ধরেন কোয়াটার ইন্টারন্যাশনাল জেন্ডার স্পেশালিষ্ট সেলিনা আহমেদ ও মেরাজ রহমান। কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি উপদেষ্টা বেলাল উদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহীর সিভিল সার্জন কার্যালয়ের জিইআরপিএসের সিনিয়র স্টাফ নার্স (এডিপিএইচএন) মো. আয়নাল হক
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মপরিবেশ উন্নয়ন, নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও চিকিৎসকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।