নাটোর সদর উপজেলার আমহাটি এলাকায় ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
একটি সূত্রের দাবি, নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দলটির নেতাকর্মীরা লকডাউন কর্মসূচি সফল করতে আমহাটি এলাকায় রেললাইনে আগুন ধরিয়ে দেন।
তবে এ ঘটনায় রেললাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না কিংবা ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, রেললাইনে আগুন লাগার কোনো ঘটনা বা এ-সংক্রান্ত কোনো তথ্য তাঁদের কাছে নেই।