বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার ২০২৭-২০২৮ সেসনের জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলা জামায়াত অফিসে নবনির্বাচিত জেলা মজলিশে শূরার অধিবেশনে এ কমিটি গঠন করা হয়।
অধিবেশনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও পঞ্চগড় জেলার নবনির্বাচিত আমীর মাওলানা ইকবাল হোসাইন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন বিশেষ অতিথি ছিলেন অঞ্চল টিম সদস্য ও নীলফামারী জেলার সাবেক আমীর আব্দুর রশিদ।
মঙ্গলবার বিকেলে জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
এতে আরো জানানো হয়, অধিবেশনে জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত ও মনোনীত মজলিশে শূরা সদস্যদের মতামতের ভিত্তিতে এবং কেন্দ্রীয় সংগঠনের অনুমোদন সাপেক্ষে জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে কয়েকজনকে মনোনীত করা হয়। এতে জেলা নায়েবে আমীর হিসেবে মাওলানা মফিজ উদ্দীন, জেলা সেক্রেটারি হিসেবে মাওলানা দেলোয়ার হোসাইন মনোনীত হয়েছেন।
এছাড়াও জেলা কর্মপরিষদ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, মাওলানা আশরাফুল আলম, মো. আবুল বাশার বসুনিয়া, মো. সাইয়েদ নুর-ই-আলম, মাওলানা আব্দুল বাসেত, মাওলানা আতিকুর রহমান, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা মনিরুল ইসলাম, তোফায়েল প্রধান।
এর আগে, গত ৪ নভেম্বর জামায়াতে ইসলামীর ৭৭ জেলা এবং মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়। রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচিতদের নাম ঘোষণা করেন জামায়াতের আমির শফিকুর রহমান। ২৭ জেলা এবং মহানগরে নতুন আমির নির্বাচিত হয়েছেন। বাকিগুলোতে ২০২৪ আগে থেকে দায়িত্ব পালন করা আমিররা পুনঃর্নির্বাচিত হন।
এর মধ্যে পঞ্চগড়ের জেলা জামায়াতের ইসলামীর আমির ইকবাল হোসাইন।
পরে গত ৫ নভেম্বর সকাল সাড়ে ৯টায় পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা এলাকায় মনোয়ার কনভেনশন সেন্টারে শপথ গ্রহণ করেন। তাঁকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন।