চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল ওয়ার্ড যুবদলের দপ্তর সম্পাদক রায়হানকে মারধর ও মোটরসাইকেল চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা নয়ন (২৮) ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।
গতকাল রোববার রাত ১১টার দিকে কদমরসুল এলাকায় একটি সামাজিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, কদমরসুল এলাকায় আয়োজিত একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হন আসন্ন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক মেম্বার খোরশেদ আলম। ও সাবেক চেয়ারম্যান আনোয়ার এ সময় ছাত্রলীগ নেতা নয়ন ও তাঁর কয়েকজন সহযোগী খোরশেদ আলম মেম্বার ও সাবেক আনোয়ার চেয়ারম্যান কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত যুবদল নেতা রায়হান এর প্রতিবাদ জানালে নয়ন ও তাঁর সহযোগীরা তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁকে মারধর করা হয় এবং হত্যার উদ্দেশ্যে মোটরসাইকেলের নিচে চাপা দেওয়া হয় বলে অভিযোগ করেন রায়হান। রায়হানের চিৎকার শুনে আশপাশের লোকজন তাঁকে উদ্ধারে এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আহত রায়হানকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে অভিযুক্ত নয়ন ও তাঁর সহযোগীদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশি তদন্ত ও আইনগত পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।