অভিনেত্রী রম্যা কৃষ্ণনের মতে, বিনোদনজগতে ক্ষমতার অপব্যবহারের ঘটনা অস্বীকার করার কোনও উপায় নেই। তার মধ্যে অন্যতম হল কাস্টিং কাউচ। শুধু মহিলারা নন, পুরুষেরাও এমন পরিস্থিতির শিকার হতে পারেন।
চলচ্চিত্রজগতে ‘কাস্টিং কাউচ’-এর অস্তিত্ব নিয়ে বহু অভিনেতা-অভিনেত্রীই মুখ খুলেছেন। এ বার সেই বিতর্কে নতুন করে সরব হলেন দক্ষিণী অভিনেত্রী রম্যা কৃষ্ণন। তাঁর মতে, বিনোদনজগতে ক্ষমতার অপব্যবহারের ঘটনা অস্বীকার করার কোনও উপায় নেই। তার মধ্যে অন্যতম হল কাস্টিং কাউচ। শুধু মহিলারা নন, পুরুষেরাও এমন পরিস্থিতির শিকার হতে পারেন বলে মত তাঁর।
এমনকি, এই সমস্যা কোনও একটি দেশ বা নির্দিষ্ট পেশার মধ্যেও সীমাবদ্ধ নয় বলে মনে করেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রম্যাকে চলচ্চিত্রজগতে কাস্টিং কাউচ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে অভিনেত্রী স্পষ্ট জানান, অতীতেও এমন ঘটনা ঘটেছে, এখনও ঘটে চলেছে। নিজের বক্তব্যের সমর্থনে এপস্টিন ফাইলের কথাও বলেন রম্যা। অভিনেত্রীর কথায়, “এপস্টিনের ঘটনাগুলির দিকে তাকান। আমেরিকার মতো দেশেও এমন ঘটনা ঘটেছে, যেখানে মহিলারা অনেক বেশি স্বাধীন।
তা সত্ত্বেও তাঁদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তাই এখানে এমন কিছু ঘটে না, এ কথা বলা যায় না। অতীতেও ঘটেছে, এখনও ঘটছে, ভবিষ্যতেও ঘটবে।”