এবার সরাসরি খুনের হুমকি পেলেন অভিনেতা সাইফ আলী খান। সালমান খানের ঘনিষ্ঠ, রাজনীতিক বাবা সিদ্দিকী হত্যা মামলার আসামীর নাম করে হত্যার হুমকি পাঠানো হয়েছে সাইফকে।  

ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইট্টিন-এ মিলল এই খবর। তবে হুমকিটি সত্যিই জিশান দিয়েছেন, নাকি অন্য কেউ তার নাম ব্যবহার করে অভিনেতাকে ভয় দেখানোর চেষ্টা করছে, তা জানার খতিয়ে দেখছে পুলিশ; শুরু হয়েছে তদন্ত।

এদিকে বছর দুয়েক হতে চলল সাইফের বাড়িতে তার ওপর ছুরিকাঘাতের হামলার ঘটনার। এর মধ্যেই নতুন করে হত্যার হুমকি পেলেন অভিনেতা।

২০২৪ সালের অক্টোবরে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় ছেলে জিশান সিদ্দিকির কার্যালয়ের বাইরে গুলি করে হত্যা করা হয় সাবেক মহারাষ্ট্রের মন্ত্রী বাবা সিদ্দিকিকে। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যাদের খোঁজা হচ্ছে, তাদের একজন জিশান আখতার।

এদিকে বাবা সিদ্দিকির সঙ্গে বলিউডের অনেক তারকার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিশেষ করে সালমান খানের সঙ্গে তার বন্ধুত্বের কারণে এ হত্যাকাণ্ড রাজনৈতিক ও বিনোদনজগতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এবার সাইফকে দেওয়া এই হুমকি নতুন করে তার ভক্তদের মনে শঙ্কা তৈরি করেছে।