চলতি মাসেই ঢাকায় আসছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। 

‘বিলিওনেরা’খ্যাত রোমানিয়ান পপতারকা ও আন্তর্জাতিক সংগীতাঙ্গনের পরিচিত মুখ ওটিলিয়া ব্রুমা ফের ঢাকায় আসছেন। বাংলাদেশে এটি তার দ্বিতীয় সংগীত সফর।

২০২২ সালে ঢাকার মঞ্চ মাতানোর পর চলতি মাসেই দ্বিতীয়বারের মতো বাংলাদেশের দর্শকদের সামনে সরাসরি সংগীত পরিবেশন করবেন ওটিলিয়া। ঢাকায় অনুষ্ঠিতব্য গায়িকার কনসার্টের শিরোনাম ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’।

14a888d8-2f40-4912-a7f0-924103674e73.png


কনসার্টের আয়োজন করছে দেশের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ। সম্প্রতি নিজেদের ফেসবুক পেজে দেয়া এক পোস্টের মাধ্যমে অনুষ্ঠানটির তারিখ নিশ্চিত করেছে আয়োজকরা।

আগামী শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার কোর্ট সাইড, ১০০ ফিট, মদনী অ্যাভিনিউ ভেন্যুতে জমকালো আয়েজনে বসবে গানের আসর। কনসার্টের টিকিট আগামী দু-এক দিনের মধ্যেই অনলাইনে বিক্রি শুরু হবে।

এ প্রসঙ্গে ইমেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ বলেন,