পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে মা ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফেডারেশন-বিএনএফ'র আর্থিক সহায়তায় ঝলই শালশিরী ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ছাগল বিতরণ করা হয়।

এ উপলক্ষে বুধবার দুপুরে শিকারপুর বাগানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মো. আব্দুল মান্নান।  ঝলই শালশিরী ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান কোবাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে 

বিশেষ অতিথি হিসেবে বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুল্লাহ আসাদ, বোদা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবু তাহের, বোদা উপজেলা বিএনপির সমন্বয়ক মো. সাজ্জাদার রহমান জুয়েল, ঝলই শালশিরী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস আলী ও 

জেলা ফেডারেশনের প্রধান সমন্বয়ক দবিরুল ইসলাম। অনুষ্ঠানে এলাকার ১৩টি হতদরিদ্র পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ২টি করে মোট ২৬টি মা ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ছাগলগুলো পালনের মাধ্যমে দরিদ্র পরিবারগুলো অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে এটি সহায়ক ভূমিকা পালন করবে।