রাজশাহী মহানগর পুলিশ অভিযান চালিয়ে ১৯জনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর রাত পর্যন্ত বিভিন্ন থানা ও ডিবি পুলিশ এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী ওয়ারেন্টভুক্ত এবং অন্যঅন্য অভিযোগ রয়েছে।

নগর পুলিশ জানায়, মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

 গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।