বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১১ জন, মাদক মামলায় ১৩ জন এবং অন্যান্য মামলায় ১৪ জন রয়েছেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে আরএমপি।