প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীর পবা উপজেলার ৬ নম্বর হরিয়ান ইউনিয়নে আলোচনা সভা, বিশেষ দোয়া মাহফিল ও অসহায়-দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার ( ২২ নভেম্বর) সন্ধ্যায় হরিয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজস্ব চেম্বারে এ কর্মসূচির আয়োজন করেন আসন্ন হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির কর্মী সালাউদ্দীন মাসুদ (রানা)।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্রের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জন্মদিনে জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের মানবিক কর্মকাণ্ড তৃণমূলের নেতাকর্মীদের অনুপ্রাণিত করবে।

আয়োজক সালাউদ্দীন মাসুদ (রানা) বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিক জাঁকজমক না করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।