কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৈরি ফাঁদে সরকার পা দেয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি-কিন্তু ছাড়াই ঐক্যের বিকল্প নেই।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ফাঁদ তৈরি করেছিল, কিন্তু বিএনপি সরকার সেই ফাঁদে পা দেয়নি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উসকানিতে আইন-শৃঙ্খলা বাহিনী যদি গুলি চালাত, আর সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিনিমাম ৫০০-৬০০ মানুষ মেরে ফেলত।’
এই পরিকল্পিত হত্যাকাণ্ড নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে দেশ-বিদেশে রাজনীতি করত বলে জানান রাশেদ খাঁন।

তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানে গণহত্যার দায়মুক্তি পেতে আওয়ামী লীগ এমন বহু ষড়যন্ত্র করবে। তাদের এই ষড়যন্ত্র রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে।
’
রাজপথে আওয়ামী লীগের নৈরাজ্য ও আগুন-সন্ত্রাসকে মোকাবিলা করতে প্রস্তুতি নিয়ে মাঠে থাকার আহ্বান জানান রাশেদ খাঁন।

তিনি বলেন, ‘পলাতক নেতাকর্মীদের চাঙ্গা করতে ওরা (আওয়ামী লীগ) আরও সন্ত্রাস করার অপচেষ্টা করতে পারে। এগুলো সম্মিলিতভাবেই মোকাবিলা করতে হবে।’

ফেসবুক পোস্টে তিনি ডাকসুর ভিপি সাদিক কায়েম, ডাকসু নেতা মোসাদ্দেকের বাড়ি ভাঙচুরের তথ্য উল্লেখ করে বলেন, ‘গোপালগঞ্জে জামায়াত ও এনসিপির নেতাদের ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ করতে বাধ্য করছে, আর বিএনপি নেতাদের বাড়িঘর তো জ্বালিয়েছেই। সব মিলিয়ে ওরা একে একে সবাইকে টার্গেট করছে। সুতরাং আলোচনা-সমালোচনা, দাবি-দাওয়া আমাদের মধ্যে যাই থাকুক না কেন ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি-কিন্তু ছাড়াই ঐক্যের বিকল্প নেই।