শিক্ষা মন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা খাতে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছে আমাদের এই বিএনপি সরকার। শিক্ষকদের শতকরা ৫০ ভাগ এমপিও দিয়ে শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।সেই থেকে শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 

তিনি আজ বৃহস্পতিবার দুপুরে  নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন।  তিনি আরো বলেন, শিক্ষা মন্ত্রনালয়ে কখনো বাজেটের অভাব হয়নি।শিক্ষা মন্ত্রনালয় শিক্ষা সংস্কারের জন্য যা প্রয়োজন তা আমরা সবসময় করে আসছি। শিক্ষা মন্ত্রণালয়কে তিনি নির্দেশ দিয়েছেন সাড়ে তিন লাখ সাইকেল মেয়েদের জন্য কিনতে হবে। এই প্রজেক্টে দেশের ১০ লাখ মেয়েদের সাইকেল উপহার দিবেন। 

এছাড়াও ৩০ হাজার কম্পিউটার বিতরণ করবেন। প্রথম ধাপেই ১৫ শ ভালো ফলাফল করা শিক্ষার্থীদের দেওয়া হবে। এছাড়াও সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়া হবে। প্রতিদিন শিক্ষার্থীদের সাড়ে ৩৮ টাকার খাবার দেওয়া হবে। এছাড়াও তিনি আরো উন্নয়নমুলক কর্মকান্ড সহ আরো কিছু উন্নয়নমুলক প্রজেক্টের কথা জানান। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড.খান মঈনুদ্দিন আল মামুদ সোহেল, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের অধ্যাপক শরীফ নেওয়াজ তালুকদার সহ বিএনপির নেতাকর্মিরা।