নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. মেহেদী হাসান ওরফে মুন্টু (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানা পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর মতিহার থানার খড়খড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মেহেদী হাসান মতিহার থানার ললিতাহার গ্রামের মৃত আইয়ুব আলী ওরফে বগার ছেলে।

পুলিশ জানায়, গত ১৩ নভেম্বর চন্দ্রিমা থানায় সন্ত্রাসবিরোধী আইনের ৬, ৯, ১০, ১১, ১২, ১৩ ও ২০ ধারায় দায়ের করা ৯ নম্বর মামলায় নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।