রাজশাহীর পবা উপজেলায় দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সংরক্ষণের দায়ে মো. শাজাহান (৪৯) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (২১ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পবা থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত শাজাহান পবা থানার আলাই বিদিরপুর (হিন্দুপাড়া) গ্রামের মৃত আবু বাকারের ছেলে। অভিযানে তাঁর কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
রাজশাহী মহানগরীকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে।