পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন. স্বপ্নের বাংলাদেশ এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর তারেক রহমান নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি শুক্রবার (২০ নভেম্বর) বিকালে পঞ্চগড়ের বোদা মডেল পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ কর্তৃক অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষে বিনামুল্যে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন ২৪ জুলাইর আন্দোলনকে ধারণ করে,বাংলাদেশকে যেন একটি সুষ্ঠু রাজনৈতিক ধারায় আনতে পারেন তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় তিনি সবাইকে বেশি বেশি করে বৃক্ষ ছাড়া রোপনের আহ্বান জানান।
গ্রামীণ দরিদ্র নারীদের আয়বদ্ধক কাজে সম্পৃক্ত করে তাদের স্বাবলম্বী করতে এই স্বেচ্ছাসেবী সংগঠনটির উদ্যোগে বোদা ও দেবীগঞ্জ দুই উপজেলার অস্বচ্ছল ৫০ জন প্রশিক্ষিত নারীর মাঝে বিনামুল্যে ৫০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বোদা, উপজেলা প্রশাসনের উদ্যোগে পাঁচশত শিক্ষার্থীর মাঝে বিভিন্ন জাতের বৃক্ষ ছাড়া বিতরণ করা হয় এবং মন্ত্রীর নিজ উদ্যোগে উপজেলার পাঁচশত দরিদ্র নারীর মাঝে পাঁচশত পিস শাড়ি বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিৎ সাহা , বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন, পরিচালক জাকারিয়া জামান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান,সহ-সভাপতি সাজ্জাদার রহমান জুয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিম্ময়, সাংগঠনিক রায়হানুল আলম প্রধান রিয়েল,মহিলা নেত্রী মজিদা বেগম ও লাইলী বেগম উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ,তেপুকুরিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রমিলা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন।