পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত পাঁচ কূটনীতিক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথকভাবে বৈঠক করেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে বৈঠকগুলোয় কী বিষয়ে আলোচনার হয়েছে, তা এখনও জানা যায়নি। মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিস্তারিত কিছু জানানো হয়নি।
এই বৈঠকে অংশ নেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। সাক্ষাতে দুই দেশের সুসম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে।
যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।