রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কৃষি প্রকল্পের আওতায় চলতি মৌসুমের আখ কাটা শুরু হয়েছে। আজ রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ক্যাম্পাসের পূর্বপ্রান্তের কৃষি মাঠে আখ কেটে এর উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। 

এসময় অন্যদের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষক ও কমকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই বছর ২৪ একর জমিতে আখ চাষ করা হয়। এই আখ রাজশাহী চিনিকলে সরবরাহ করা হচ্ছে।