উৎসবমুখর পরিবেশে আমন মৌসুমে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার প্রদর্শনী খামারের মাঠ ফসল ইউনিটের আওতায় ধান কাটা উৎসব পালিত হয়েছে।
সোমবার ( ৯ নভেম্বর) দুপুরে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক।
এ সময় তাঁর সহধর্মিণী ও আরডিএ মহিলা ক্লাবের সভানেত্রী জনাব শেখ ফারজানা ফেরদৌসী উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক (কৃষিবিজ্ঞান), ফার্ম ইনচার্জ, সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জসহ একাডেমীর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জানা যায়, এ বছর প্রদর্শনী খামারে মোট ২৪ একর জমিতে ব্রি ধান ১০৩ এবং ৪ একর জমিতে ব্রি ধান ৩৪ চাষ করা হয়েছে। ধান কাটা উৎসবের মাধ্যমে আধুনিক ও উন্নত ধানের জাতের উৎপাদন সম্ভাবনা, কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং উন্নত চাষাবাদ পদ্ধতির কার্যকারিতা তুলে ধরা হয়।