ফের আইনি বিপাকে জড়ালেন বলিউড অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাওয়াত। এফআইআর দায়ের করা হল তার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে গান্ধী পরিবারকে নিশানা করে পোস্ট করার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে শিমলার বয়লেগঞ্জ থানায়।
শুক্রবার (১৩ নভেম্বর) শিমলার বাসিন্দা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়।
অভিযোগ, কঙ্গনার মন্তব্য উস্কানিমূলক এবং তা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করতে পারে। শিমলায় দায়ের হওয়া এই মামলায় ভারতীয় ন্যায় সংহিতার তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১)(বি), ৩৫৩(২) এবং ৩৫৬(২) ধারায় মামলা রুজু হয়েছে।
এ ছাড়া তথ্যপ্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারাও যুক্ত হয়েছে। শিমলার পুলিশ সুপার গৌরব সিংহ মামলার কথা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হবে।
চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, নায়িকাদের উদ্দেশে ইনিয়ার বার্তাচুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, নায়িকাদের উদ্দেশে ইনিয়ার বার্তা
অভিযোগকারী দাবি করেছেন, গত ১০ নভেম্বর কঙ্গনা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছিলেন। সেখানে সোনিয়া গান্ধীকে ‘ইটালির কোটিপতি বিধবা’ বলেও কটাক্ষ করেন তিনি। এর বাইরে তার দুই ছেলে সঞ্জয় গান্ধী ও রাজীব গান্ধীর মৃত্যুকে ঘিরে ‘অত্যন্ত উস্কানিমূলক ইঙ্গিত’ করা হয়েছে।
প্রসঙ্গত, আশির দশকের একটি পুরনো পারিবারিক ভিডিও নতুন করে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই কঙ্গনার ওই মন্তব্য প্রকাশ্যে আসে।