ঘুম, ক্ষুধা, বিপাক, যৌনস্বাস্থ্য থেকে শুরু করে মানসিক অবস্থাও নিয়ন্ত্রণ করে এসব রাসায়নিক উপাদান। বয়স, জীবনযাপন কিংবা বিভিন্ন শারীরিক সমস্যার কারণে পুরুষের শরীরে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হতে পারে। পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, থাইরোয়েড হরমোন, ইনসুলিন ও কর্টিসলের অস্বাভাবিক মাত্রা নানা সমস্যার সৃষ্টি করতে পারে।


বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়ার প্রবণতা দেখা যায়। যেসব লক্ষণ অবহেলা করবেন না

হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিলে শরীরে বেশ কিছু পরিবর্তন আসতে পারে।

যেমন—
কোনো কারণ ছাড়াই ওজন কমে বা বেড়ে যাওয়া।

অতিরিক্ত ঘাম হওয়া এবং গরম-ঠান্ডা সহ্য করতে অসুবিধা।

ঘুমের সমস্যা ও দীর্ঘস্থায়ী ক্লান্তি।

যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া।

মেজাজ খিটখিটে হওয়া, উদ্বেগ ও বিষণ্ণতা।

অতিরিক্ত তৃষ্ণা এবং ঘন ঘন প্রস্রাব।

ত্বক শুষ্ক হয়ে যাওয়া ও চুলের পরিবর্তন।

হৃদস্পন্দন ও রক্তচাপের অস্বাভাবিকতা।

কেন দেখা দেয় এ সমস্যা?

দীর্ঘদিনের মানসিক চাপ, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত ওজন, ডায়াবেটিস এবং থাইরোয়েডের সমস্যা হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। এ ছাড়া কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, স্টেরয়েডের অপব্যবহার এবং হরমোন উৎপাদনকারী গ্রন্থির সমস্যাও এর জন্য দায়ী হতে পারে।

যেভাবে সুস্থ রাখবেন শরীর

হরমোনের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সুষম খাবার খাওয়া, পর্যাপ্ত প্রোটিন গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম জরুরি। পাশাপাশি অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার কমিয়ে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে।

এসব লক্ষণ দেখা দিলেই হরমোনের সমস্যা হয়েছে, এমন নয়। দীর্ঘদিন কোনো উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত। নিজে থেকে হরমোনের ওষুধ বা সাপ্লিমেন্ট গ্রহণ করা ঠিক নয়।