রাজশাহী রেঞ্জে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদকবিরোধী অভিযানে আটজনকে গ্রেপ্তারের পাশাপাশি হেরোইন, ইয়াবা, ট্যাপেন্টাডল, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
২ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অপরাধ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রেঞ্জে মোট ১০০টি মামলা হয়েছে। এর মধ্যে দুটি হত্যা, একটি দস্যুতা, তিনটি চুরি, নারী ও শিশু নির্যাতনের চারটি এবং অন্যান্য ধারায় ৯০টি মামলা রয়েছে। এ সময়ে আটজন নিখোঁজ হওয়ার তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার ১১৬ জনের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ২২ জন, সাজাপ্রাপ্ত ১০ জন, বিচারাধীন মামলার আসামি ৭৭ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় গ্রেপ্তার হয়েছেন সাতজন।
মাদকবিরোধী অভিযানে আটজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১ দশমিক ৬ গ্রাম হেরোইন, ৮৮ পিস ইয়াবা, ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০ বোতল ফেনসিডিল এবং ২৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ছাড়া গ্রেপ্তার ও উদ্ধারের লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় মোট ১৪৫টি অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময়ে সেবাপ্রার্থীর সংখ্যা ছিল ১৬৫ জন।