পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরাজ নদীর তীর  রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু বোঝাই দুটি ট্রাক্টর জব্দ সহ হাতেনাতে আটক দুই যুবককে ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাসাইনগর এলাকায় পাথরাজ নদীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন, ভাসাইনগর এলাকার মো. মজিবর রহমানের ছেলে মো. রেজাউল করিম এবং একই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. হৃদয় ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায়  বোদা উপজেলার ভাসাইনগর এলাকায় পাথরাজ নদী থেকে অবৈধভাবে বালু পাচারের গোপন খবরে সেখানে অভিযান চালায় প্রশাসন। এ সময় নদী থেকে অবৈধভাবে  বালু তুলে পরিবহনের প্রাক্কালে বালু বোঝাই দুটি ট্রাক্টর সহ ওই দুই যুবককে হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারা মোতাবেক মো. রেজাউল করিমকে ৫০ হাজার টাকা এবং মো. হৃদয় ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে উভয়কেই ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

অভিযান পরিচালনাকালে বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় নদী থেকে যেকোনো ধরনের অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাস