রাজশাহী রেঞ্জে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১০০টি মামলা হয়েছে। এ সময়ে বিভিন্ন মামলায় ১১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে আটজন মাদক কারবারি ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাজশাহী রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার অপরাধ পরিসংখ্যান প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রেঞ্জে দুটি খুন, একটি দস্যুতা, তিনটি চুরি, নারী ও শিশু নির্যাতনের চারটি এবং অন্যান্য ধারায় ৯০টি মামলা হয়েছে। তবে খুনসহ ডাকাতি, যৌতুকের জন্য হত্যা, সাইবার নিরাপত্তা আইন ও দ্রুত বিচার আইনে কোনো মামলা হয়নি। সব মিলিয়ে মামলার সংখ্যা ১০০টি।
এ ছাড়া এ সময়ে আটটি অপমৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে।
গ্রেপ্তার হওয়া ১১৬ জনের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ২২ জন, সাজাপ্রাপ্ত ১০ জন, তদন্তাধীন মামলার আসামি ৭৭ জন এবং অন্যান্য (প্রতিরোধমূলক) ব্যবস্থায় গ্রেপ্তার সাতজন।
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার আটজনের কাছ থেকে ১ দশমিক ৬ গ্রাম হেরোইন, ৮৭৮ পিস ইয়াবা, ১২০ পিস ট্যাপেন্টাডল, ৫০ বোতল ও ২৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কোনো চোরাচালান পণ্য উদ্ধার হয়নি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার ও মাদক উদ্ধারের লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় মোট ১৪৫টি অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময়ে সেবাগ্রহীতার সংখ্যা ছিল ১৬৫ জন।
রাজশাহী রেঞ্জ পুলিশের এ পরিসংখ্যান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং মাদকবিরোধী কার্যক্রমের চিত্র তুলে ধরেছে।