রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার বিশেষ কার্যক্রমে ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৫০ গ্রাম হেরোইন, ৩৭১ পিস ইয়াবা ও ১২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময়ে বিভিন্ন অপরাধে মোট ১৯টি মামলা হয়েছে।
রোববার (১ নভেম্বর) প্রকাশিত রাজশাহী রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার অপরাধ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পরোয়ানাভুক্ত ২৪ জন, সাজাপ্রাপ্ত ১২ জন, তদন্তাধীন মামলার আসামি ২৬ জন এবং অন্যান্য (প্রতিরোধমূলক) ব্যবস্থায় ১০ জন রয়েছেন।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ৮ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১৫০ গ্রাম হেরোইন, ৩৭১ পিস ইয়াবা ও ১২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। অভিযানে কোনো চোরাচালান পণ্য উদ্ধার হয়নি।
অপরাধ পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় একটি খুনের ঘটনা ঘটেছে। এ ছাড়া খুনসহ ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন, চুরি, নারী ও শিশু নির্যাতন এবং দ্রুত বিচার আইনে কোনো মামলা হয়নি। তবে অন্যান্য খাতে ১৮টি মামলা হয়েছে। একই সময়ে চারটি অপমৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে।
রাজশাহী রেঞ্জ পুলিশ গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ও মাদক উদ্ধারের উদ্দেশ্যে ১৪৫টি অভিযান পরিচালনা করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় পুলিশের সেবাগ্রহীতার সংখ্যা ছিল ৮৫৭ জন। চলতি মাসে এ সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৮৯ জনে।