চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঐতিহ্যবাহী তাঁতবস্ত্র পণ্য ও আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫ টার সময় উপজেলার কানসাট শাপলা হলের পূর্ব পাশে হিমসাগর এগ্রো লিমিটেডের স্বত্বাধিকারী আসাদুল হক হায়দারীর আয়োজনে এ মেলার উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. আশরাফুল হক।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সেন্টু, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, শিবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, মোবারকপুর ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী, কানসাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ভুটু, সাংগঠনিক সম্পাদক টুটুল এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জানিবুল ইসলাম জসিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মেলায় নাগরদোলা, নৌকাসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন রাখা হয়েছে। পাশাপাশি ঐতিহ্যবাহী তাঁতবস্ত্র ও বিভিন্ন পণ্যের সমাহার রয়েছে। মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ ও উৎসাহ দেখা গেছে।