৩০ বছরের সাংবাদিকতা জীবনে বিলাসী জীবন নয়, বরং অভাব-অনটনের মধ্যেই কেটেছে কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ গিয়াসের জীবন। দরিয়ানগরের খড়ের চাল ও টিনের বেড়ার ছোট্ট কুঁড়েঘরই ছিল তাঁর ঠিকানা। দীর্ঘ সাংবাদিকতা জীবনে পরিবেশ ও প্রকৃতি নিয়ে অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদন করে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন তিনি।
সহকর্মীদের অনেকে গাড়ি-বাড়ির মালিক হলেও আর্থিক সচ্ছলতা আসেনি আহমেদ গিয়াসের জীবনে। এমনকি চার হাজার টাকা বাসাভাড়াও দিতে না পারার কথা একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছিলেন তিনি। এক ফেসবুক পোস্টে নিজের দারিদ্র্যের কথা উল্লেখ করে লিখেছিলেন, ‘সম্ভবত এখানে আমাদের চেয়ে বেশি দরিদ্র আর কেউ নেই।’
পাহাড়, সমুদ্র, পাখি, কাছিম ও ডলফিনসহ পরিবেশ-প্রকৃতির নানা বিষয় ছিল তাঁর অনুসন্ধানের ক্ষেত্র। পরিবেশ সাংবাদিকতায় তিনি অর্জন করেছিলেন বিশেষ পরিচিতি ও সম্মান।
সততা ও পেশাদারত্বকে সঙ্গী করে জীবন কাটানো এই সাংবাদিক আর নেই। তাঁর রেখে যাওয়া সম্পদ কোনো গাড়ি-বাড়ি নয়, বরং সাংবাদিকতার প্রতি দায়বদ্ধতা, সততা ও সম্মান।
সারাদেশ
সততা ও সম্মান নিয়ে, না ফেরার দেশে পারিদিলেন সাংবাদিক আহমেদ গিয়াস