রাজশাহী রেঞ্জে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১০৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদকবিরোধী অভিযানে সাতজনকে গ্রেপ্তারের পাশাপাশি ৬৮০ পিস ইয়াবা ও ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) প্রকাশিত রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অপরাধ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রেঞ্জে মোট ২৮টি মামলা হয়েছে। এর মধ্যে একটি হত্যা, দুটি চুরি এবং ২৫টি অন্যান্য ধারার মামলা। এ সময়ে ছয়জন নিখোঁজ হওয়ার তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তার ১০৩ জনের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ২৬ জন, সাজাপ্রাপ্ত ১৯ জন, বিচারাধীন মামলার আসামি ৫৬ জন এবং অন্যান্য (প্রতিরোধমূলক) ব্যবস্থায় গ্রেপ্তার হয়েছেন দুজন।

এ ছাড়া মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সাতজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্যের মধ্যে ৬৮০ পিস ইয়াবা ও ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ও উদ্ধারের উদ্দেশ্যে মোট ১৪৫টি অভিযান পরিচালনা করেছে পুলিশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জে সেবাপ্রার্থীর সংখ্যা ছিল ৯৯ জন। চলতি মাসে এ সংখ্যা ২৭ হাজার ৭০ জন।